দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ। ইতিহাস গড়ে উপলক্ষটা স্মরণীয়ই করে রাখল টাইগাররা। ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
আন্তর্জাতিক ওয়ানডেতে ৩৮ বছর পার করা বাংলাদেশ এই সিরিজের আগে অস্ট্রেলিয়াকে মাত্র একবারই হারাতে পেরেছিল। কার্ডিফে ২০০৫ সালে আশরাফুল হোসেনের বীরত্বপূর্ণ সেই ম্যাচের পর এবার এক সিরিজেই ২ জয় পেল বাংলাদেশ। আর সব প্রতিপক্ষ মিলিয়ে ঘরের মাঠে নিশ্চিত করল টানা ৫ সিরিজ জয়।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় এই ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ছোট হয়ে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য ছিল ৪১ ওভারে ১৯২ রান। ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই এই রান পেরিয়ে যায় টাইগাররা।
কেএম